দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ১৮ বছর ধরে পলাতক থাকা মো. আজিম হাওলাদারকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে র্যাব-৮ (বরিশাল) এবং র্যাব-১০-এর একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আজিম ভাণ্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের ইসলাম ওরফে ইসমাইলের ছেলে।
র্যাবের তথ্য অনুযায়ী, ২০০৮ সালের ১৭ মে ভাণ্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৭ ধারায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন।
রায়ের পর থেকে আজিম দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের অংশ হিসেবে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয় বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারের পর তাকে প্রথমে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে ভাণ্ডারিয়ায় আনা হয়েছে।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, সাজাপ্রাপ্ত আসামিকে আদালতে সোপর্দের আইনি প্রক্রিয়া চলছে।
যে আই